
নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে তৃতীয় শ্রেণির কক্ষে নিয়ে ধর্ষণ করেছেন শিশুদের দেখাশোনা করা একই স্কুলের পিয়ন আবু সাদাদ। এ অভিযোগে দায়ের করা মামলায় আবু সাদাদকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল রোববার নলডাঙ্গা পৌরসভার ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আবু সাদাদ ধোপাপুকুর এলাকার ইউসুফ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয়ে পিয়নের চাকরির পাশাপাশি আবু সাদাদ কোমলমতি শিশুদের দেখাশোনা করত। গত ২ অক্টোবর সকালে স্কুল মাঠে শিশুটি খেলাধুলা করছিল। এ সময় পিয়ন আবু সাদাদ তাকে তৃতীয় শ্রেণির একটি কক্ষে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি শিশুটি তার বাবা-মায়ের কাছে জানায়।
বাবা-মা পিয়ন আবু সাদাদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিভিন্নজনের মধ্যস্থতায় তাদের ১০ হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেন। এ ঘটনার পর রোববার ভোরে তাকে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
![]()









