- - -

নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ।

Print News

নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

 

নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ ২০১৬ ইং উপলক্ষে অদ্য বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

IMG 20260326 WA0019 300x225

প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিবপুর মুঃ আবদুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার,শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন আঙ্গুর মৃধা ও অন্যান্য নেতৃবৃন্দ। সকালে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মুক্তিস্মারকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa