- - -

নগরীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা

Print News

হজ্বের টাকায় দুস্থ মানুষের সেবা করা হজ্বে আকবরÑআউলাদে রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.)’র এই অমিয় বাণীকে চেতনায় ধারণ করে আত্মশুদ্ধির লক্ষ্যে গড়ে ওঠা তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা’-এর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত বৃদ্ধ পুরুষ-নারী ও পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
তাজকিয়ার মিশন ১ ও ৩-এর আওতাভুক্ত এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ’-এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ ইবনে আলম, সহ-অর্থ ও দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম তানভীর।
এতে আরো উপস্থিত ছিলেন ‘তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা’র সভাপতি জিয়াউল হাসান, সাধারণ সম্পাদক ইরফানুর রহমান রিয়াদ, নুর মোহাম্মদ, শেখ মাঈন উদ্দিন হাসান খালিদ, ইরফান হাসান, মোহাম্মদ রুহুল্লাহ, শাহেদুর রহমান, জামশেদ আলম, তাহসিন ফাহাদ ইয়াহ্ইয়া প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa