- - -

নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা

jnbqi8dd
Print News

নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা

 

নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকার পর অভিমান করে বিষপানে সাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বিলছাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত সাহানাজ খাতুন বিলছাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী এবং সাইদুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে সন্তানকে শাসন করাকে কেন্দ্র করে সাহানাজকে বকাঝকা করেন তাঁর শাশুড়ি। এতে অভিমান করে তিনি বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa