- - -

নওগাঁর মহাদেবপুরে অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু

Print News

নওগাঁর মহাদেবপুরে অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু

 

নওগাঁর মহাদেবপুরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৫৭) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার বালুকাপাড়া মন্ডবতলী নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা ও সারতা নোমানিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তার বাড়ির অদূরে বালুকাপাড়া মন্ডবতলীতে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারা যান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa