- - -

নওগাঁয় ১০ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল বাস

Print News

নওগাঁয় ১০ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল বাস

 

নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ে এক ঘাতক বাস বাধন হোসেন (১০) নামের এক শিশুর কেড়ে নিল প্রাণ। সোমবার বেলা ১২ টার দিকে দূর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশু বাধন হোসেন পার্শ্ববর্তী মান্দা থানার গোটগাড়ী গ্রামের শামিম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাধনের বাবা-মা দরিদ্র হওয়ায় নওহাটা মোড়ের দক্ষিণ পার্শে অবস্থিত কফিল উদ্দিন রাইস মিলে শ্রমিকের কাজ করতো। সেখানে বাবা-মায়ের সাথেই থাকতো সে। এর মধ্যে ঘটনার সময় নিহত শিশুটি রাইস মিলের সামনে দিয়ে যাওয়া নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল। এসময় নওগাঁর উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে বাসটি চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa