- - -

ধূপগুড়িতে সুপারি গাছ নিয়ে বিবাদ, ছেলের ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা,

ধূপগুড়িতে সুপারি গাছ নিয়ে বিবাদ, ছেলের ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

 

সামান্য সুপারি গাছ ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদ। আর সেই বিবাদের জেরে বড় ছেলের ঘুষির আঘাতে মৃত্যু কোলে ঢলে পড়েন বাবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী ) সকালে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি ব্লকের গাদং ২ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি এলাকায় এই নারকীয় ঘটনাটি ঘটেছে। মৃতব্যক্তির নাম শুকলাল মন্ডল (৫৭)। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির সুপারি গাছ নিয়ে বড় ছেলে রামনাথ মন্ডলের সঙ্গে শুকলালের কথা কাটাকাটি শুরু হয়। শুকলাল তখন ভাত খেতে বসেছিলেন। গন্ডগোল থামাতে তিনি খাওয়া ছেড়ে উঠে এসে ছেলেকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু রামনাথ ও তার স্ত্রী কোনও কথা শুনতে নারাজ ছিলেন। বচসা চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে রামনাথ তার বাবাকে লক্ষ্য করে সজোরে ঘুষি মারেন। সেই আঘাতেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শুকলাল। পরিবারের সদস্যরা দ্রুত শুকলালকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিইলসেন লেপচা জানিয়েছেন, পুলিশ অভ্যন্তরীভাবে তদন্ত শুরু করেছে। যদি ও পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান পারমিতা রায় সরকার এই ঘটনাকে” মর্মান্তিক ” বলে আখ্যা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তুচ্ছ সুপারি গাছের জন্য নিজের জন্মদাতার প্রাণ কেড়ে নেওয়ার এই

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa