- - -

ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

Print News

খুলনার দৌলতপুরে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। প্রায় ২৫ দিন পর রবিবার বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ধর্ষণ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলো।
র‌্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরীর দৌলতপুরে নিজ ঘরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন আল-আমিনসহ ১০/১৫ জন দুর্বৃত্ত। এ ঘটনার ৫ দিন পর দৌলতপুর থানায় আল আমিনসহ ৩ জনের নাম উলে­খ এবং অজ্ঞাত পরিচয় ১৫ জনকে আসামি করে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকে বরিশাল, ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন আল আমিন। অবশেষে রবিবার ভোরে চিতলমারী থেকে তাকে গ্রেফতার করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, ধর্ষণ মামলা এজাহারভুক্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের তথ্য র‌্যাব জানিয়েছেন। দ্রুত তাকে আমাদের কাছে হস্তান্তর করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa