- - -

দ্বিতীয় লেগের প্রস্তুতিতে নিচ্ছে বাংলাদেশ

Print News

দ্বিতীয় লেগের প্রস্তুতিতে নিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে মালদ্বীপের মালেতে অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর হোম ম্যাচ ঢাকায় ।

দ্বিতীয় ম্যাচ খেলতে গতকাল দুপুরে ঢাকায় আসছে মালদ্বীপ। বাংলাদেশ ফিরেছে সন্ধ্যায়।

দ্বিতীয় লেগের প্রস্তুতি নিতে আজ অনুশীলন করেছে মালদ্বীপ-বাংলাদেশ। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করেছে মালদ্বীপ। বাংলাদেশ দল অনুশীলন করেছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে।

দ্বিতীয় লেগের ম্যাচে বসুন্ধরা কিংস আরেনাতে মুখোমুখি হবে মালদ্বীপ-বাংলাদেশ। মালদ্বীপ ফুটবল দলের সঙ্গে এসেছেন বাফুফের সাবেক ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। বাফুফের দায়িত্ব ছাড়ের পর এই প্রথম বাংলাদেশে আসলেন পল স্মলি। পল স্মলি গত চার বছর বাংলাদেশের ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিলেন। তাই মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন তাদের ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিকে নিয়েই দল পাঠিয়েছে।

বাংলাদেশ মালদ্বীপে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। সাধারণত অ্যাওয়ে ম্যাচের গোল গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে সেটা বিবেচ্য হচ্ছে না। ফলে ১৭ অক্টোবর নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে গড়াবে। ১৭ অক্টোবরের ম্যাচে জয়ী দলই ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa