
দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান
জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুয়েত প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী সাংবাদিক লুৎফুর রহমান।
৩০ সেপ্টেম্বর পত্রিকাটির সম্পাদক মারুফ কামাল খান স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক নিয়োগপত্র তার কাছে পাঠানো হয়। দীর্ঘদিন ধরে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের দুঃখ-দুর্দশা, সমস্যা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পেশাদারিত্বের সাথে সংবাদমাধ্যমে তুলে ধরে আসছেন সাংবাদিক লুৎফুর রহমান। এর আগে তিনি দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় স্বনামধন্য গণমাধ্যমে সুনামের সাথে কাজ করেছেন।
কুয়েতের প্রবাসীদের জীবনযাত্রা, আইনি জটিলতা, কর্মসংস্থান, অধিকার এবং স্থানীয় নানা সমস্যা নিয়ে তার নিয়মিত সংবাদ পরিবেশন প্রবাসী কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছে। প্রতিদিনের বাংলাদেশের কুয়েত প্রতিনিধি হিসেবে নতুন এই দায়িত্ব পালনে তিনি সহকর্মী,পাঠক, শুভাকাঙ্ক্ষী ও কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীর আন্তরিক সহযোগিতা এবং শুভকামনা প্রত্যাশা করেছেন।
![]()









