- - -

দুধে ভেজাল ! অন্ধ্রপ্রদেশে বিষক্রিয়ার জেরে মৃত ১৩

Print News

দুধে ভেজাল ! অন্ধ্রপ্রদেশে বিষক্রিয়ার জেরে মৃত ১৩

 

ভারতের অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে মৃত্যু হল ১৩ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত ৭ জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। দুধে ভেজালের ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর ও। গ্রামে আপৎকালীন ভিত্তিতে চিকিৎসা শিবির খুলেছে স্বাস্থ্য দফতর। পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। পূর্ব গোদাবরী জেলার লালাচেরুভুর এবং স্বরুপনগর এলাকায় পরপর এই মৃত্যুর জেরে আতংক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে ও। জানা গেছে, দুধে সমস্যার বিষয়টি নিয়ে গত ২২ ফেব্রুয়ারী প্রথম সন্দেহ হয় গ্রামবাসীদের। ওইদিন বেশ কয়েকজন প্রবীণ বাসিন্দাকে বমি, পেটব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। গ্রামবাসীদের দাবি, বাড়ি বাড়ি যে দুধ সরবরাহ করা হচ্ছিল, তা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। অসুস্থ রোগীদের মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁদের রক্তে ইউরিয়ার মাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে ক্রিয়েটিনিনের মাত্রা। চিকিৎসকদের সন্দেহ, বিষক্রিয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রভাবিত এলাকায় ইতিমধ্যে স্বাস্থ্য শিবির চালু করা হয়েছে। চিকিৎসক ও  নার্সদের পাঠানো হয়েছে গ্রামে। স্বাস্থ্য শিবিরে অ্যাম্বুলেন্স ও রাখা হয়েছে সর্বক্ষণের জন্য। কারও শারীরিক অবস্থার আচমকা অবনতি হলে যাতে দ্রুত হাসপাতালে পাঠানো যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতর। সেখান থেকে দুধ, পানীয় জল এবং ভিনিগারের নমুনা সংগ্রহ করছেন তাঁরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa