- - -

দুঃস্থদের নগদ সহায়তা ও গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Print News

রাউজান উত্তরসর্তা সমিতি (রাউস)’র ৫ম ব্যাচের সেলাই প্রশিক্ষণ
দুঃস্থদের নগদ সহায়তা ও গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

 

মানবিক সেবায় অনন্য সংগঠন রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস)’র ৫ম ব্যাচের সেলাই প্রশিক্ষণ, দুঃস্থদের নগদ সহায়তা ও গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০ অক্টোবর’২৩ শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর সর্তা জিলানী চাইল্ড কেয়ার স্কুল মিলনায়তনে সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক আলহাজ্ব ডা. এম এ জাফরের সভাপতিত্বে ও সমিতির সহ সেক্রেটারী মাস্টার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ আলী। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ঢাকাস্থ রাউজান সমিতির সাবেক সেক্রেটারী আলহাজ্ব মনছুর আলী চৌধুরী, সমিতির সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম সিদ্দিকী, সমিতির সহ-সভাপতি ও জিলানী ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মাহাবুবুল আলম, সেক্রেটারী মোজাফফর আলী চৌধুরী, কোষাধ্যক্ষ ও উত্তর সর্তা হাই স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ আলী, সালাউদ্দীন কায়সার লাবু, নাছির উদ্দীন, মেম্বার সরোয়ার উদ্দীন, নাসির উদ্দীন প্রমুখ। সভায় সমিতি উদ্যোগে ৫ম ব্যাচে সেলাই প্রশিক্ষণ সম্পন্নকারী ৫০জন মহিলা প্রশিক্ষাণার্থীর মধ্যে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীকে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মনছুর আলী চৌধুরী ও মোহাম্মদ ইয়াহিয়ার সৌজন্যে উন্নতমানের তিনটি সেলাই মেশিন পুরস্কার দেয়া হয়। এছাড়া সকল প্রশিক্ষণ গ্রহণকারীকে সমিতির পক্ষ হতে মোট ১,১০,০০০ টাকার সেলাই সামগ্রী প্রদান করা হয়, হলদিয়া ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানা-এতিমখানার ২৩৬ জন দরিদ্র শিক্ষার্থীকে ৫০০/= করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তাছাড়া অসুস্থ, অসহায় দরিদ্র মেয়ের বিয়ে, হতদরিদ্র মো. শহীদুল্লাহ কে ১টি টিউবওয়েল প্রদান এবং ঘর মেরামতের জন্য ঢেউটিন বাবদ ১,৩০,০০০/- টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। দীর্ঘ ১১বছর যাবৎ মেডিকেল ক্যাম্প, খৎনা ও কর্ণ ছেদন, নগদ সাহায্য, ঢেউটিন বিতরণ, গরু, টেলাগাড়ী ও সেলাই মেশিন প্রদানের পাশাপাশি সেলাই প্রশিক্ষণের মাধ্যমে রাউজান উত্তর সর্তা সমিতি হতদরিদ্র গ্রামবাসীর জীবনমান উন্নয়নে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতায় চলমান কার্যক্রমের পাশাপাশি আরো নতুন নতুন কর্মসূচী গ্রহণ করে দরিদ্র গ্রামবাসীর পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন সমিতি কর্মকর্তাবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa