- - -

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৩

Print News

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৩

 

ফের ভয়াবহ অগ্নিকান্ডের সাক্ষী থাকল ভারতের রাজধানী দিল্লি শহরের তুঘলকাবাদে। শুক্রবার (১২ জুন) ভোররাতে দিল্লির তুঘলকাবাদের গোবিন্দপুরী এলাকার একটি বহুতল আবাসিকে আগুন লেগে শ্বাসরুদ্ধ ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক তরুণ ও দুই মহিলাসহ মোট তিনজনের। এই ঘটনায় তীব্ৰ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশাসন সূত্রে প্রকাশ, আহত বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা সংকটজন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে যখন ওই বহুতল আবাসিকের বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন,, ঠিক তখনই  আচমকা বিল্ডিংটিতে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাণ ভয়ে চিৎকার শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁঁছায় দিল্লি পুলিশ এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ( দক্ষিণ ) হেমন্ত তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভোররাতে খবর পেয়ে তাঁদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে প্রথমে আটজনকে জীবন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে ২২ বছরের এক তরুণ এবং দুই মহিলার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। দমকল বাহিনীর কয়েক ঘন্টার আপ্রাণ চেষ্টায় সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে ও দমকল বাহিনীর অনুমান, বহুতলটির ওয়্যারিংয়ে শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। তবে বহুতলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই আবাসনের মালিক এবং বর্তমান আবাসিকদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে প্র

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa