- - -

দিনাজপুরে সম্পাদক-গল্পকার ও উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ইতি ইব্রাহিমের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

Print News

দিনাজপুরে সম্পাদক-গল্পকার ও উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ইতি ইব্রাহিমের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

 

 

 

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক, বিশিষ্ট কবি সাহিত্যিক, সম্পাদক, গল্পকার মরহুম ইতি ইব্রাহিমের স্মরণ ও শোক এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে।
উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সহ-সভাপতি কাশী কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিশিষ্ট কবি মাসুদ মুস্তাফিজ। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোজাম্মেল হক বিশ্বাস, অধ্যাপক জলিল আহমেদ, সহযোগী অধ্যাপক লাল মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাক শফিকুল ইসলাম, বিশিষ্ট কবি আযাদ কালাম, কবি ফরিদুল আযাদ, কবি গবেষক আজহারুল আজাদ জুয়েল, সংগঠনের কোষাধ্যক্ষ কবি আব্দুর রাজ্জাক, নেজামউদ্দিন রয়েল, মামুনুর রহমান ও মরহুমের সহধর্মিনী। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ছড়াকার কবি মমিনুল ইসলাম। বক্তারা বলেন, মরহুম ইতি ইব্রাহিমের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত গল্প, কবিতা, প্রবন্ধগুলো এবং অপ্রকাশিত তার লেখাগুলোকে পুস্তক আকারে প্রকাশ করতে উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদকে দায়িত্ব নিতে হবে। ইতি ইব্রাহিম একজন প্রচারবিমুখ সৃজনশীল মানুষ ছিলেন। তার সাহিত্য কর্মের মধ্য দিয়ে সে আজীবন বেঁচে থাকবে আমাদের মাঝে। উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের অসুস্থ্য সভাপতি কবি আব্দুল হাই ও কবি নন্দিত সাহিত্য সংগঠন “কবিতার মাটি বাংলাদেশ” এর সভাপতি কবি তাইজুল মন্ডল ও সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল আলম সাজু ইতি ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa