- - -

তেতুলিয়া শীতের শুরুতেই উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

Print News

তেতুলিয়া শীতের শুরুতেই উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

 

প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় শীত নামা শুরু হয়েছে,এরই মধ্যেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হিম বাতাস, সেই সাথে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘা দেখতে ভির করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক পর্যটক ।

শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।

সারদিনের তীব্র গরম শেষে রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো যেমন ভাপা পিঠা, তেল পিঠা,হাঁস পিঠা, ইত্যাদি ।

ঘাসের ওপর শিশির কণা রৌদ্রে ঝলমল করে, হাঁটাচলা করলে শীতে পা ভিজে যায়।তেঁতুলিয়ায় শীতের আগমন ঘটে গেছে। শীত এলাকার মানুষের জন্য কষ্টের সঙ্গে আনন্দেরও।

তেতুলিয়ায় শীতপ্রধান এলাকা। এবারও আগাম শীতের আভাস পাওয়া যাচ্ছে। শীতে শাকসবজির বেশি আবাদ হয়। নতুন ধান কাটা শুরু হয়। পঞ্চগড় সর্ব উত্তরের জেলা। এখানে শীত আগে আসে, পরে যায়। সকালে ও রাতে আমরা শীতের ছোঁয়া পাচ্ছি। তাপমাত্রারও কিছুটা পরিবর্তন হয়েছে। গত এক সপ্তাহে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ এবং সর্বনিম্ন ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa