- - -

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

img 20261016 wa0265~2
Print News

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকে ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মমিনুল ইসলাম মন্ডল ওরফে ‘মইম সুমন’কে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাতে বগুড়া শহরের প্রেসপট্টি এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সুমন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিশামত দশনিয়া গ্রামের শাহাদাৎ হোসাইন মন্ডলের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিভাগের সাবেক নেতা বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে ‘বেঙ্গল শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’সহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসার প্রলোভন দেখিয়ে পরিচিতজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন সুমন। পরে আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগীরা টাকা ফেরত পেতে ভোগান্তিতে পড়েন।

এ ঘটনায় ভুক্তভোগী ওমর ফারুকের দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীরা অর্থ ফেরত ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ হিসেবে গণ্য করার আইনি নীতি প্রযোজ্য।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa