- - -

তারুণ্যের ভাবনায়: ডিজিটাল বাংলাদেশের উত্তরণ ও আগামীর স্মার্ট বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা ২৪ নভেম্বর

Print News

তারুণ্যের ভাবনায়: ডিজিটাল বাংলাদেশের উত্তরণ ও আগামীর স্মার্ট বাংলাদেশ
শীর্ষক রচনা প্রতিযোগিতা ২৪ নভেম্বর

 

বাংলাদেশের প্রথম ও একমাত্র ডিজিটাল বাংলাদেশের প্রচারক সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে আগামী ২৪ নভেম্বর বোয়ালখালীতে অনুষ্ঠেয় স্মার্ট বাংলাদেশ উৎসব উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায়: ডিজিটাল বাংলাদেশের উত্তরণ ও আগামীর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও ২০২৩ সালে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সনদপত্র প্রদানের পাশাপাশি রচনা প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। বোয়ালখালী উপজেলাধীন সকল মাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ের নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ নভেম্বর-এর মধ্যে নিজেদের লিখিত রচনা ০১৭৪৯০৫৪৪২০/০১৮১৬৪৮৪৩১২ হোয়াটসঅ্যাপে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় বোয়ালখালী উপজেলার সকল মাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে স্মার্ট বাংলাদেশ উৎসবকে সফল করতে আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ডিজিটাল বাংলাদেশের একমাত্র প্রচারক স ম জিয়াউর রহমান ও উৎসব কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa