- - -

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ ও আহত ৪

Print News

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২ ও আহত ৪

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দুই ব্যক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই জন।

১৪ নভেম্বর, ২০২৩ মঙ্গলবার সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার দিকে মীরসরাইয়ের ৯নং সদর ইউনিয়ন এর অন্তর্গত সুফিয়া রোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাছবাহী পিকআপ ও বেকারি পন্যবাহী দুটি ভ্যান গাড়ি রাস্তার পাশে রাখা ছিল। হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রাম মুখী একটি কাভার্ড ভ্যানের চালক মূল সড়ক থেকে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং আহত হয় আরও চার জন।

নিহতরা হলেন মীরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া এলাকার হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে পিকআপচালক ইকবাল হোসেন (৪৫) এবং একই এলাকার হিঞ্জু মিকারের বাড়ির বখতেয়ার খানের ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)।

অপরদিকে আহত চারজনের মধ্যে দু’জন হলেন – মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০), অপরজন শহীদ (৪০)। বাকী দু’জনের পরিচয় পাওয়া যায় নাই।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন – আজ সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও রিকশাভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যায়। আহত হয়েছে অপর চারজন। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালক পালিয়ে হেলেও সহকারীকে আটক করা হয়েছে। নিহতদের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa