- - -

ঢাকা কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল

img 20261122 wa0211
Print News

ঢাকা কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল

 

কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের ব্যানারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে মধুর মোরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মোঃ রিজন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃআজিজুল হক।
এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিমল সরকার, ট্রাক-ট্রাংকলরি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়না হক, যুবনেতা মাসুদ রানা বাবু, মান্নান হোসেন লিটন, যুবনেতা শরীর আহমেদ মামুন, মোঃ ফুলবাবু ইসলাম বাবুসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল ও সমাবেশে শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa