
ঘোড়াঘাটে প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্ম দিন পালন ও বিনা মূল্যে কৃষি উপকরন বিতরণ।
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর রোজঃ শুক্রবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের উপস্থাপনায় প্রধান মন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে উপস্থিত সকলের প্রতি শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যান মন্ত্রী ডাঃ এ, জেড,এম জাহিদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বি,এন,পির সহ সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সভাপতি শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ন সাধারন সম্পাদক, ঘোড়াঘাট পৌর সভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস সাত্তার মিলন সহ প্রমুখ।মতবিনিময় ও আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচিতে গাছের চারা রোপণ ও ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।
কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকদের উৎসাহিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরিষার বীজ ও সার পেয়ে রবি মৌসুমে এ ফসলের আবাদে কৃষকদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান,ঘোড়াঘাট উপজেলা ভূমি সহকারী কমিশনার আবদুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা,পৌর ও সকল ইউনিয়ন বি,এন,পি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
![]()









