[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নরসিংদীতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী পৌরসভার সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় জানিয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বাড়ি, অফিস ও আশপাশের এলাকায় কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নরসিংদী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn

“বোয়ালখালীতে বালুর অবৈধ বাণিজ্যের অভিযোগ-বৈধ বালুমহাল নেই, অথচ প্রতিদিন শত শত ট্রাক। চরণদ্বীপ, খরণদ্বীপ ও কধুরখীলে ৩০টির বেশি বালু বিক্রয়কেন্দ্রের অভিযোগ। রাজস্ব, পরিবেশ ও জনদুর্ভোগের দায় কার?