- - -

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

img 20261031 wa0184
Print News

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

 

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর সিপিসি-১।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল জানতে পারে, টেকনাফ মডেল থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা। তিনি আপন বোনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa