- - -

চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

img 20261031 wa0116
Print News

চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেতন-ভাতার বৈষম্য দূরীকরণের দাবিতে চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ।

​সংগঠনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার শহীদ হাসান চত্বরের সামনে এবং প্রধান সড়কগুলোতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন এবং তাঁদের বিভিন্ন যুক্তিসঙ্গত দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন ।

​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সিংহভাগ পরিচালনা করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা । অথচ দীর্ঘদিন ধরে বেতন, চিকিৎসা ভাতা ও বাড়িভাড়ার ক্ষেত্রে সরকারি শিক্ষক-কর্মচারীদের তুলনায় বড় ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে । বিশেষ করে শতভাগ উৎসব ভাতা এবং যৌক্তিক চিকিৎসা ও বাড়িভাড়া ভাতার দীর্ঘদিনের দাবি এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি ।
​শিক্ষক নেতারা অতি দ্রুত তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান । অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা ।

​মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও মাননীয় উপদেষ্টা/প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa