- - -

ঝাড়খন্ডে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশিকে বিদায় করা হবেঃ জেপি নাড্ডা

Print News

ঝাড়খন্ডে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশিকে বিদায় করা হবেঃ জেপি নাড্ডা

 

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ ( জেপি) নাড্ডা বলেছেন, ” ঝাড়খন্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত‍্যেক বাংলাদেশিকে বিদায় করা হবে। এমনকি যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় নারীদের বিয়ে করেছেন, তাদের ও তাদের সন্তানদের আদিবাসী অধিকার দেয়া হবে না। শনিবার ( ৯ নভেম্বর ) ভারতের ঝাড়খন্ডের পালামৌতে আয়োজিত একসভায় তিনি এই হুশিয়ারি দেন জেপি নাড্ডা ঝাড়খন্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকারকে রাজ‍্যে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন‍্য দায়ী করে বিজেপি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেবে বলে ঘোষণা করেন। তিনি অভিযোগ করে বলেন, ” বেকার ভাতা, সরকারি চাকরি এবং নারীর অগ্রগতির জন‍্য আর্থিক সাহায‍্যের মতো গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে ব‍্যর্থ হয়েছে জেএমএম- কংগ্রেস সরকার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa