- - -

ঝাড়খন্ডে করম পুজোর বিসর্জন করতে গিয়ে নদীতে ডুবে ৫ শিশু মৃত্যু 

ঝাড়খন্ডে করম পুজোর বিসর্জন করতে গিয়ে নদীতে ডুবে ৫ শিশু মৃত্যু

 

করম পুজোর ডালি বিসর্জন দিতে গিয়ে ভারতের ঝাড়খন্ডের পালামু জেলায় কোয়েল নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এখনও এক শিশু নিখোঁজ। বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকালে চ্যানপুর থানার অন্তগর্ত পতরিয়া খুর্দ গ্রামে এই ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয় শোকে। স্থানীয় সূত্রে প্রকাশ, করম পুজো উপলক্ষে গ্রামের কয়েকজন শিশু করমের ডালি নিয়ে কোয়েল নদীতে বিসর্জন দিতে যায়। বিসর্জনের সময় আচমকা এক শিশু নদীর জলে তলিয়ে যেতে শুরু করে। তাকে বাঁচাতে অন্য শিশুরা ও জলে নামে কিন্তু বর্ষায় ফুলে ফেঁপে ওঠা নদীতে প্রবল স্রোতের কারণে তারাও নিয়ন্ত্রণ হারিয়ে জলে ডুবে যায়। নদীর কাছে থাকা এক মহিলা শিশুদের চিৎকার শুনে বিষয়টি দেখতে পান এবং গ্রামবাসীদের খবর দেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টায় ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করেন। পঞ্চম শিশুর সন্ধানে তল্লাশি চলছে। ঘটনার খবর পেয়ে চ্যানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেন। অপরদিকে, পালামুরইপইন থানার হিসরা বরওয়াডিহের নানি ঝরিয়া এলাকায় আরও একটি ঘটনায় ১৭ বছরের কিশোরী সিম্পি কুমারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, করম পর্বের ঝুর বিসর্জন দিতে বন্ধুদের সঙ্গে জিঞ্জোই নদীতে গিয়েছিল সিম্পি। বিসর্জনের সময় নদীর গভীরে চলে গিয়ে সে তলিয়ে যায়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর ) বিহারের ভাগলপুরে ও করম পুজোর আচার পালনের সময় ৬ জন জলে ডুবে যায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa