- - -

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

img 20261103 wa0365
Print News

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আগামী ১ নভেম্বর জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল থেকে এ কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। প্রথম পর্বের অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ ও স্হপতি সিদরাতুল মুনতাহা মুনার পরিচালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ’র ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মাসুদুর রহমান, সিলেট’র অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সিলেট উত্তর’র পুলিশ কমিশনার দেবাশীষ দাশ। যুব দিবসের সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ শাহ্।

সভায় আরও বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ও যুব সংগঠক সিলেট আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্হার সভাপতি আনোয়ার হোসেন রাজু, সিলেট ইয়ুথ ক্যাডেট ফোরাম’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাছনিম টেইলারিং হাউজ’র পরিচালক জেলী বেগম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত নজরুল ইসলাম। অনুষ্ঠানে সফল আত্মকর্মী ও সংগঠকদের মধ্যে ঋণ ও ক্রেষ্ট বিতরণ করা হয়। দুটি সফল প্রতিষ্ঠান কে ২ লাখ টাকা যুব ঋণ প্রদান করা হয়।

প্রতিষ্ঠান হলো সিলেট সিটির শাহানা বুটিক হাউসের কাজি নিপা রহমান, ধুব্র টেইলার্স এন্ড ফ্রেব্রিক্সের মনি দেবনাথ। এছাড়া সফল আত্মকর্মী হিসেবে সনদ পেয়েছেন সুরেন্দ্র কুমী হৃদয়, জয়নাল আবেদীন ও বিল্লাল আহমদ। সফল যুব সংগঠক হিসেবে ক্রেস্ট গ্রহন করেন সিলেট সদরের দেশ যুব সংগঠনের সভাপতি মোঃ কামাল, বালাগঞ্জ উপজেলার শাহজালাল(রঃ) যুব কল্যাণ সংস্হার সভাপতি শেখ জুয়েল রানা, গোয়াইনঘাট উপজেলার স্বপ্ন পুরনে সদর ইউনিয়ন যুব সংঘের সভাপতি নুরুল হুদা, বিশেষ সম্মাননা পুরস্কার পান রোজিনা বেগম। আলোচনা সভা শেষে বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলোওয়াত করেন যুব উন্নয়ন অধিদপ্তর জামে মসজিদের ইমাম মাওলানা মিসবাউল ইসলাম, গীতা পাঠ করেন সদর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা তপন চন্দ্র দাস।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa