- - -

ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২

img 20261103 wa0408~2
Print News

ছাতক থানা পুলিশের অভিযানে
ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২

ছাতক থানার এএসআই মাসুদ মিয়া, এএসআই শহিদুল ইসলাম, এএসআই ফিরোজ হাসান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামী গ্রেফতার করেছেন।

জিআর-২৬১/২৫ (ছাতক), জিআর-৩১/২৬ (ছাতক) এর আসামী উপজেলার শারফিননগর গ্রামের মো: মুজিবুর রহমান (৩৫) কে গ্রেফতার করা হয়। মুজিবুর রহমান গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র।

এদিকে জিআর-৩৭৩/২৫ (ছাতক) এর আসামী উপজেলার রাড়ীগাঁও গ্রামের আকদ্দুছ আলী (৫০)-কে গ্রেফতার করা হয়। আকদ্দুছ আলী গ্রামের মৃত হাছন আলীর পুত্র।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন, (পিপিএম) জানান, গ্রেফতার ২ আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa