
জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
জনগণের ভোটের নির্বাচিত সরকার ভীতু নয়:
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীততে কেউ টিকে থাকতে পারে নাই কেউ ভবিষ্যতেও পারবে না বিএনপি কখনো ভয়ের রাজনীতি করে না বিএনপির জনগণের রাজনীতি করে। জনগণ বিএনপি’র সর্বদায় শক্তি বলে মনে করে শ্রমিক জনতা অতীতের ন্যায় ভবিষ্যতের যে কোন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে বলে আমরা মনে করি। ২৪ শের পলাতক ৭১ এর পরাজিত শক্তি এখন চক্রান্তে লিপ্ত। পুরাতন রেলস্টেশন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে অদ্য বেলা তিন ঘটিকার সময় সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু। শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি এম আর মঞ্জু,জামাল উদ্দিন, শাহানেওয়াজ চৌধুরী, এস এম আজমুদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আয়ুইব আলী, মোঃ হারুন, সহ-সম্পাদক আবু জাফর, ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বীথি, শিক্ষা গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদকহাসিবুর রহমান বিপ্লব, দক্ষিণ জেলা ডাক্তার মহসিন খান তরুণ, নজরুল ইসলাম মিয়াজি। বিভাগীয় শ্রমিক দলের সদস্যদের মধ্যে হুমায়ুন কবির, মোহাম্মদ দেলোয়ার, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম,আব্দুল খালেক, চট্টগ্রাম ওয়াসার শ্রমিক দলের সভাপতি, কামাল খান, যুব শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,নাসিরাবাদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া, কালুঘাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পতেঙ্গা অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ কায়সার, সিটি কর্পোরেশন সভাপতি মোঃ মামুন, সিটি কর্পোরেশন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, পরিবহন নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান রুবেল, ওয়াস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, সালেহ আহমদ, আবুল বাশার, নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.ফরিদ প্রমুখ। বিশেষ অতিথি আবু সুফিয়ান এমপি বলেন, বাংলাদেশের মানুষ অধিক অপেক্ষা করছে পতিত ফেসিস্ট হাসিনা পালিয়ে গেছে আবার দেশে ফিরে আসুক মানুষ তাকে দেখতে চায় তার সাজা কারাগারে নিক্ষিপ্ত হয়ে কারা ভোগ করবে। দেশের মানুষের উপর যে অন্যায় অবিচার করেছে তার সম্পূর্ণ বিচার এদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি সাঈদ আল নোমান এমপি তাঁর বক্তব্যে বলেন, দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা এই দেশে থেকে পালিয়ে গেছে। আজকের ষড়যন্ত্র যারা করছে তাদের কাছ থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। শ্রমিক দলের বিরুদ্ধে কোন ধরনের চক্রান্ত এদেশের মানুষ মেনে নেবে না। তাই শ্রমিক জনতাকে সুসংগঠিত হয়ে সাংগঠনিক কাঠামো মাধ্যমে এগিয়ে নিতে হবে। ফ্যাস্টিট রাজাকারদের বিরুদ্ধে প্রত্যেক এলাকা এলাকা পাহারা দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ রাজাকার কোনো মতে যেন চক্রান্ত করতে না পারে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ষ্টেশন রোড হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
ছবির ক্যাপশন:
ফ্যাসিস্ট স্বৈরাচারের ষড়ন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল
চট্টগ্রাম বিভাগের প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ।
![]()









