
জয়পুরহাটে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজন গ্রেপ্তার
জয়পুরহাট সদর উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউনিয়নের জগদিশপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জগদিশপুর গ্রামের মোঃ আব্দুস সোবহানের ছেলে মোঃ বুলবুল ইসলাম মিলন (২২) এবং একই উপজেলার ভুটিয়াপাড়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মানিক হোসেন (৩০)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই সাখাওয়াত হোসেন, এএসআই (নিঃ) মোঃ সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ।
ডিবি পুলিশ জানায়, জগদিশপুর গ্রামে বুলবুল ইসলাম মিলনের বাড়ির সামনে একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই দুজনকে অনলাইনে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
![]()









