[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে ১ জঙ্গি নিহত

জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে ১ জঙ্গি নিহত

 

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য। সেনার গুলিতে মৃত্যু হল শীর্ষ লস্কর জঙ্গি সুলিমান শাহ ওরফে মুসার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) মধ্য কাশ্মীরের বুদগাম জেলার পাহাড়ি অঞ্চলে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই চলাকালীন এই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপত্যকায় একাধিক জঙ্গি হামলায় জড়িত ছিল এই জঙ্গি। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বুদগাম জেলার ইউসমার্গের কোরাগ অঞ্চলে অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। এই দলে ছিল, ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং শ্রীনগর পুলিশ। জঙ্গল ঘেরা ওই অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। চিরুনি তল্লাশি চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চলাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা। ২ পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃত ওই জঙ্গির নাম সুলিমান শাহ ওরফে মুসা। নিরাপত্তা বাহিনীর দাবি, মুসার মৃত্যু জম্মু ও কাশ্মীরে লস্কর – ই- তইবার সংগঠনের কাছে এক বড় ধাক্কা। উপত্যকায় এদের সন্ত্রাসী কার্যকলাপ সেটুকু চলছিল সেটাও এবার ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn