- - -

জননেত্রী শেখ হাসিনার দেশে কোন গৃহহীন, ভূমিহীন থাকবে না-কনিকা

Print News

জননেত্রী শেখ হাসিনার দেশে কোন গৃহহীন, ভূমিহীন থাকবে না-কনিকা

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহধর্মিণী ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোন ভূমিহীন, গৃহহীন থাকবে না।সবাই আত্মসম্মাননিয়ে বেঁচে থাকবে।জননেত্রী শেখ হাসিনা গত ১৫ বছর ধরে জনগণের সেবক হিসাব কাজ করছেন,আজ দেশে কত বড় বড় উন্নয়ন হচ্ছে কারন শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে।জামাত বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুনাইদ আহমেদ পলক এমপির জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে।

বৃহস্পতিবার রাতে সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিংড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান, পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি ফাহমিদা আহমেদ আঁখি, মাহাবুব আলম বাবু,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তপন প্রমুখ

৯নং ওয়ার্ডের সহস্রাধিক ভোটারের অংশগ্রহণে উঠান বৈঠকে ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও দাবি তুলে ধরেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa