
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় একটি বাসার তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মো. জিল্লুর রহমান জীবন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে জীবনকে (৩৫) মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই ইয়াসিন রতন জানান, আমার ভাইয়ের ছোট বেলা থেকেই কবুতর পোষার শখ ছিল। ও এখনো কবুতর পোষে। আজ সন্ধ্যার দিকে আমাদের বাসার তৃতীয় তলার ছাদে কবুতর ধরতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হয়। খুব দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়াসিন রতন আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খেজুরিয়া গ্রামে। তাদের বাবার নাম তবারক উল্লাহ (মরহুম)। নিহত জীবনের এক ছেলে রয়েছে। বর্তমানে জীবন গেন্ডারিয়ার স্বামীবাগের ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জানানো হয়েছে।
![]()









