- - -

ছত্তিশগড়ের বিজাপুরে ৫২ জন মাওবাদী আত্মসমর্পণ 

Print News

ছত্তিশগড়ের বিজাপুরে ৫২ জন মাওবাদী আত্মসমর্পণ

 

মাওবাদীদের আত্মসমর্পণের কার্যক্রম অব্যাহত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে একসঙ্গে ৫২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে ৪৯ জনের মাথার মোট দাম ছিল ১ কোটি ৪১ লক্ষ টাকা। বিজাপুর পুলিশ সূত্রে প্রকাশ, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা। ৫২ জনের এই মাওবাদী দলটি মূলত দন্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি, অন্ধ্রপ্রদেশ – ওড়িশা সীমা ব্রক্ষগড় এরিয়া কমিটির সদস্যরা। বিজাপুর পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, সিআরপিএফ এবং পুলিশের কাছে মাওবাদীরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী সকল মাওবাদীকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে। এছাড়াও সরকারের নীতি অনুসারী তাঁদের সকলের পুনর্বাসনের ও ব্যবস্থা করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa