
চৌধুরী খালিদ বিন সরোয়ারকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট কর আইনজীবী চৌধুরী খালিদ বিন সরোয়ার ফটিকছড়ি উত্তর উপজেলার মির্জার হাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এড. খোরশেদুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, প্রচার সম্পাদক ড. বরুণ কুমার আচার্য বলাইসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মির্জার হাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে চৌধুরী খালিদ বিন সরোয়ারের দায়িত্বকাল সফল ও কল্যাণময় হোক—এই প্রত্যাশায় তাঁর প্রতি সবার আন্তরিক শুভকামনা জানানো হয়।
একই সাথে তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে মির্জার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
![]()









