- - -

চেক প্রতারণার দায়ে আটক ১

Print News

জমি কিনে দেওয়ার নামে চেক প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত যমুনা অয়েল কোম্পানির সাবেক কর্মচারী মো. জাহাঙ্গীর আলমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন ঝংকার মোড় এলাকা থেকে গত বুধবার তাকে গ্রেফতার করে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, গ্রেফতার জাহাঙ্গীর যমুনা অয়েলের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং নগরীর হামজারবাগস্থ হামজাখাঁ লেন এলাকার বাসিন্দা। তিনি আনোয়ারার বুরুমছড়া এলাকার দুবাই প্রবাসী মো. লোকমান হোসেনের কাছ থেকে জমি কিনে দেওয়ার নামে নগদ ৩৫ লাখ টাকা নেন এবং বিনিময়ে দুটি চেক দেন।
ওসি আরও জানান, পরে জাহাঙ্গীর টাকা ফেরত না দেওয়ায় লোকমান আদালতে চেক প্রতারণার মামলা করেন। ওই মামলায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ২৫ লাখ টাকা জরিমানা করেন আদালত।
আসামি পলাতক থাকায় আদালত সাজা পরোয়ানা জারি করেন। পরোয়ানামূলে তাকে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa