- - -

চুনারুঘাটে উবাহাটা ইউনিয়নে পাইপলাইনের পাইপ ফুটো করে তেল চুরি!

Print News

চুনারুঘাটে উবাহাটা ইউনিয়নে পাইপলাইনের পাইপ ফুটো করে তেল চুরি!

 

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নে পাইপলাইনের পাইপ ফুটো করে তেল চুরি চেষ্টা করার টের পায় ডিপো কর্তৃপক্ষ । এ ঘটনা ঘটে শুক্রবার (১ ডিসেম্বর ) গভীর রাতে উপজেলার উবাহাটা ইউনিয়নে শিমুলতলা এলাকায় দিঘিরপার ব্রীজের পাশে ছড়ার মধ্যে পাইপলাইন পাইপ ফুটো করে তেল চুরি করার চেষ্টা চালালে সিগনাল পায় ডিপো কর্তৃপক্ষ । ডিপো কর্তৃপক্ষ জানান , এ পাইপলাইনে অত্যাধুনিক সিগন্যাল বসানো আছে । পাইপ থেকে কোনো স্থানে পাইপ ফুটো করে তেল বের হলেই সঙ্গে সঙ্গে ডিপো কর্তৃপক্ষ সিগন্যাল পেয়ে যায় । গভীর রাতে উবাহাটা ইউনিয়নে শিমুলতালা পাইপ লাইন ফুটো করে তেল বের করার চেষ্টা চালালে ডিপো লোকজন ঘটনা স্থলে আসলে চোর চক্র টের পেয়ে পালিয়ে যায় । বিশেষ কায়দায় পাইপটি ফুটো করে তেল চুরি করার চেষ্টা চালায় । সেখানে ডিপো লোকজন ঘটনা স্থলে গিয়ে তেলের পাইপ দিয়ে তেল ভেসে পড়ছে এবং তেলের গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশ । কতটুকু তেল চুরি হয়েছে সঠিক ভাবে বলতে পারছেনা ডিপো কর্তৃপক্ষ । ডিপো কর্তৃপক্ষ গত শনিবার পাইপ ফুটো করা স্থান বন্ধ করে ঢালাই করে রাখা হয় । ডিপো কর্তৃপক্ষ জানান , তেলের পাইপ দেখার জন্য বিভিন্ন স্থানে এরিয়া নিয়ে বিশ্বাসী লোক (সম্মানী ভাতা ভুক্ত) সুপার ভাইজার ও পাহারাদার রাখা হয়েছে । এদিকে উবাহাটা ইউনিয়নে শিমুলতলা এলাকায় তেলের পাইপ লাইন দেখা শোনার সুপার ভাইজার ও দিবারাত্রি পাহারাদার রাখা হয় উবাহাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমেদ দায়িত্ব দেয়া হয়েছে । ফলে মেম্বার মনোনীত লোক একই ইউনিয়নের উলু কান্দি গ্রামের বিভিন্ন অপরাধী হোতা ও চুনারুঘাট থানা সোর্স সিএনজি চালক মোঃ নাসির মিয়া (৩২) শিমুলতলা পাইপ লাইন দেখা শোনার দায়িত্ব দেয় । এ সুযোগে কিছু চোর চক্র সাথে আঁতাত করে রাতের আধারে তেল চুরি করা সম্ভব হয়নি । এ ব্যাপারে চোর ধরা না পাওয়ায় কোনো মামলা করে নি ডিপো কর্তৃপক্ষ ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa