- - -

চুক্তি বাতিল সহ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক আনটিয়ার

Print News

চুক্তি বাতিল সহ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক আনটিয়া

 

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পাশবিক নির্যাতন, মন্দির ধ্বংস, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে সরব হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দুপুরে আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা (আনটিয়া) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বাংলাদেশের সাম্প্রতিক বর্বরোচিত ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের চরম সীমা পেরিয়ে গেছে। সংখ্যালঘুদের জীবন – সম্পত্তি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রশাসন। ভারতের সামরিক শক্তি বলে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের এমন স্পর্ধা কোনওভাবেই বরদাস্ত নয়। এবার উপযুক্ত জবাব দিতে হবে। বক্তারা বাংলাদেশের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের সব চুক্তি বাতিল করা সহ বাংলাদেশি পণ্য বয়কটের আহবান জানান। সেই সঙ্গে স্মারকলিপি প্রদানের মাধ্যমে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার ও জোরালো দাবি জানান। শিক্ষাকর্মীদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন ও। তিনি বাংলাদেশে সংগঠিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa