- - -

চার ওসিকে বদলি

Print News

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) বদলি সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে ইসি।   চিঠিতে চট্টগ্রাম জেলার খুলশি থানার ওসি রুবেল হাওলাদার, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ওসি মো. মোশারফ হোসেন, পটিয়া থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন ও গাইবান্ধা জেলার সাঘাটা থানা ওসি মোহাম্মদ রাকিব হোসেনকে বদলির নির্দেশ দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa