[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

চসিকের অভিযান, কালুরঘাট শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

চসিকের অভিযান,
কালুরঘাট শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত রাস্তার অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত রাস্তার উভয় পাশের অংশ ও ফুটপাত দখল করে দোকানসহ কাঁচা পাকা বিভিন্ন স্হাপনা গড়ে উঠে। অভিযানে রাস্তার উভয় পাশ ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, এসআরবি- ৭ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn