- - -

চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

Print News

চরণদ্বীপ দরবার শরীফের ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের অধ্যাত্ন শরাফতের প্রতিষ্ঠাতা গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.) এর প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১৩২ তম বেলায়ত ও বেলাদত বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা গত ৮ই ডিসেম্বর, শুক্রবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের বড়মিয়া মন্জিলে অনুষ্ঠিত হয়। এতে সদারত করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। সভায় উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী। সভার সভাপতিত্ব করেন হযরতুলহাজ্ব আল্লামা ইসহাক আনসারী সাহেব। এতে গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আখতার উদ্দিন তালুকদার, আবদুল লতিফ কমান্ডার, মজিবত উল্লাহ মজু, আলহাজ্ব হারুনুর রশিদ বাঙ্গালি, মুহাম্মদ জসিম উদ্দিন , আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মফিজ উদ্দিন, মুহাম্মদ আজিজ উদ্দিন সহ গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের নেতৃবৃন্দ। সভায় চরণদ্বীপ দরবার শরীফের আসন্ন ৭ই মাঘ, ২১শে জানুয়ারি ১৩২ তম ওরশ শরীফের প্রস্তুতি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়। উল্লেখ্য, প্রতিবছর চরণদ্বীপ দরবার শরীফের ওরশ শরীফে দেশের বিভিন্ন স্হান থেকে লাখো ভক্তের সমাগম ঘটে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa