- - -

চট্টগ্রাম বন্দরে তেলের জাহাজে আগুন

Print News

চট্টগ্রাম বন্দরে তেলের জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা একটি তেলের জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে।
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
আগুন লাগা জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন। নাম ‘বাংলার জ্যোতি’। এটি একটি ট্যাংকার জাহাজ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa