- - -

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো দুই শতাধিক  শিক্ষার্থী                                   

চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো দুই শতাধিক  শিক্ষার্থী

 

চট্টগ্রামের পটিয়ায়  হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ আয়োজিত শিক্ষা স্মৃতি  মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।                    অদ্য ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত হাবিলাসদ্বীপ  বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়  । এতে  পটিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক , প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ২০০  শিক্ষার্থী অংশগ্রহণ করে ।                                        শিক্ষা স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ এর আহ্বায়ক  পার্থ  বিশ্বাস বলেন , আমরা অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাস এর সাথে সঙ্গতি রেখে প্রশ্নপত্র প্রণয়ন করেছি  যাতে শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যবোধ করে ।             সংগঠনের সভাপতি প্রকৌশলী কনক চৌধুরী বাবু বলেন ,  হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ ৬২ বছরের প্রাচীন , ঐতিহ্যবাহী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন । দীর্ঘ ২১  বছরের ও বেশি সময় ধরে এই সংগঠন বৃত্তি পরীক্ষার আয়োজন করা আসছে ।                                      সংগঠনের বর্ষিয়ান উপদেষ্টা শিক্ষানুরাগী দীপক কান্তি সরকার বলেন , এখান থেকে যাতে আগামী প্রজন্ম দেশের যোগ্য প্রতিযোগিতামূলক কর্মকান্ডে নিজেকে গড়ে তুলতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বৃত্তি পরীক্ষার আয়োজন ‌। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো । বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ সেলিম , শিক্ষক রাজীব বিশ্বাস , অায়কর অফিসার সৃজন দাশগুপ্ত , ব্যাংকার রাজু দাশগুপ্ত ,সুপ্লব চৌধুরী সুভাষ , নয়ন সেন, দীপংকর দে ,চন্দন দাশ, সুমিত চৌধুরী , সৌরভ চৌধুরী , প্রান্ত রুদ্র, সৈকত পাল প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ক্ষুদ্র গোষ্ঠী বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী( প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত ) জনাব বিজন কান্তি সরকারের একমাত্র কন্যা শ্রাবন্তী সরকার ঋতুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা আয়োজন করা হয়::

Su Mo Tu We Th Fr Sa