
ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী ডা. জাহিদ ও প্রতিমন্ত্রী আমিনুল হক।
দিনাজপুরের ঘোড়াঘাটে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ঘিরে প্রস্তুতি চলছে।
এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ঘোড়াঘাট বড় মাঠ পরিদর্শন করেছেন নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে ঘোড়াঘাট বড় মাঠ পরিদর্শন করেন।
আগামী ৬ অক্টোবর শুরু হবে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট পাঁচটি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঘোড়াঘাট পৌরসভা দল ও পালশা ইউনিয়ন দল।
মাঠ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ , পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজবি আহমেদ রকি, সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![]()









