[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

ঘোড়াঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত।

ঘোড়াঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত

​

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কৃষক মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট পৌরসভার আজাহার আলী চেয়ারম্যানের বাগানে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর জেলার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা বেবি নাজনিন।
​উপজেলা কৃষি কর্মকর্তা রোকুনুজ্জামান-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার সিলন এবং স্থানীয় কৃষক শামসুর রহমান জিন্নাহ।
​অনুষ্ঠানে বক্তারা আলু ও ভুট্টা চাষের আধুনিক ও লাভজনক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কৃষকদের জমিতে সুষম সার ও সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করা হয়, যা কৃষকদের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn