- - -

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে জীবনপুর গ্রামের বাসিন্দা আমান উল্লাহর ছেলে রফিকুল ইসলামের দশ বছর বয়সী মেয়েকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী জাহিদুল ইসলাম। এসময় শিশুটি চিৎকারে করলে ভয়ে জাহিদুল তাকে ছেড়ে দিলে সে ছুটে গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী মিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa