
গাউছুল আযম মাইজভান্ডারী সৈয়দ গোলামুর রহমান (ক:) এর মহান খোশরোজ শরীফ (২৯ আশ্বিন) উপলক্ষে শানে রসুলাল্লাহ (দ:) আহলে বায়তে রসুল (দ:), আ’লে রসুল গাউছুল আযম গাউছুল আযম বাবা ভান্ডারী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গন্ধু হলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আওলাদে রসুল (দ:) আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী (ক:) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আওলাদে খলিফায়ে গাউছুল আযম মাইজভান্ডারীগণ উপস্থিত ছিলেন।
কোরআন তেলোয়াত, নাতে রসুল ও মাইজভান্ডরী গজল দিয়ে শুরু হয় সেমিনার। সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপনা করেন তিনজন আওলাদে খলিফায়ে মাইজভান্ডারী এবং উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুর হোসেন, ড. মুরশেদুল হক এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক হাফেজ মাওলানা মো. আনিসুজ্জামান। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী সেমিনারের সারাংশ উপাস্থাপন করে বলেন, গাউছুল আযম মাইজভান্ডারী সৈয়দ গোলামুর রহমান তার জাহেরী জিন্দেগী রসুলে পাকের, আহলে বায়েতে রসুলের এবং আসহাবে রসুলগণের সত্য আদর্শে পাপী তাপী মানবতাকে সিরাতুল মোস্তাকিমে অধিষ্ঠিত করার ব্যাপারে এক অনন্য উছিলা হিসেবে ভূমিকা রেখেছেন।
![]()









