
কোটালীপাড়ায় পুলিশের গণ গ্রেফতারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিরাহ মানুষদের হয়রানি ও গণ গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়া উপজেলা বিএনপি’সংবাদ সম্মেলন করেন।
আজ রোববার (২০ জুলাই) কোটালীপাড়ার ঘাঘর বাজারের দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার ও পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ দারিয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন গত বুধবার ১৬ই জুলাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া পয়সারহাট সড়কে গাছ ফেলে সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পয়সারহাট- কোটালীপাড়া -গোপালগঞ্জ রোডের বিভিন্ন স্থানে গাছ কেটে রাস্তা বন্ধ করে মিটিং মিছিল করে জনসাধারণের চলাচলের পথ বন্ধসহ জনমনে ভীতির সৃষ্টি করে এ ঘটনায় কোটালীপাড়া থানার পুলিশ পরিদর্শক এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে এজাহার ভুক্ত ১৫৫ জনের নাম উল্লেখসহ ১৫০০ জন অজ্ঞাত দেখিয়ে একটি মামলার দায়ের করেন।এই মামলায় উপজেলার সাধারণ মানুষ গ্রেফতারের নামে হয়রানি করা হচ্ছে।আমরা বিএনপি’র পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বলেন আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলায অধিক অংশ আসামি সাধারণ মানুষ। এরা রাজনীতি করে না। রাজনীতির সাথে জড়িত না।তাহলে পুলিশ কিভাবে এবং কাদের উস্কানিতে এই মামলায় নিরহ জনগণকে আসামি করল ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশের উদ্দেশ্য করে বলেন বিক্ষোভের সময় আপনারা সেখানে উপস্থিত ছিলেন।তখন আপনারা কাউকেই আটক করেন নাই কেন?
আপনাদের কাছে তো ফুটেজ আছে তাহলে ফুটেজ দেখে তাদেরকে আপনারা আসামি করছেন না কেন? এবং তাদের গ্রেফতার করছেন না কেন?তিনি আরো বলেন আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি আর সেই সাধারণ মানুষ যদি হয়রানির শিকার হয় তাহলে আমরা বসে থাকবো না আমরা সাধারণ মানুষ নিয়ে রাজপথে প্রতিহত করব।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফাইকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, যুবদলের সদস্য সচিব মান্নান সেখ,ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সহ আরো অনেকে।
![]()








