
কেন্দুয়ায় ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪
বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সাংসদ অসীম কুমার উকিলসহ ২৩ জনের বিরুদ্ধে নেত্রকোণার কেন্দুয়া থানায় মামলা ও চার (৪) জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জেলা বিজ্ঞ আদালতের আদেশে দ্রুত বিচার আইনে এ মামলা রজু হয় । মামলা নং ০৩ । এর আগে ১ডিসেম্বর ২০২৪ইং উপজেলার গড়াডোবা ইউনিয়নের মৃত মঈন উদ্দিনের ছেলে মোঃ মন্তাজ উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ আদালতে এ মামলার অভিযোগ দায়ের করেন । এবং মামলার ৪ নং আসামি মাজহারুল ইসলাম, পিতা- মৃত তাহের উদ্দিন, গ্রাম -গাড়াদিয়া, ৭ নং আসামি মোঃ জহিরুল হক, পিতা-মৃত রহিছ উদ্দিন, গ্রাম -খরমহরি, ১২নং আসামি তাহের মাহমুদ স্বপন (৫৪) ও ১৩ নং আসামি মোজাহিদ (৪৮) উভয় পিতা-মৃত হাবিব আল আযাদ, গ্রাম -খরমহরি-এই চার (৪) জনকে গ্রেফতার ও কোর্টে প্রেরণ করা হয় ।
মামলা মারফত আরো জানা যায়, ২১ ফেব্রুয়ারী ২০১৪ সালে জাতীতাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণেই বসত ঘর ও গোয়াল ঘরে অস্ত্রে সজ্জিত হয়ে আইন শৃঙ্খলার বিঘ্ন ও অবনতি ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে ভাংচুর, লুটপাট ও ক্ষতিসাধনসহ সহায়তা করার অপরাধে এ মামলা দায়ের করা হয় । এছাড়া অজ্ঞাত আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে উল্লেখিত মামলায় ।
এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই মামলার তদন্ত অফিসার মোঃ রুকন উজ জামান বলেন, বিজ্ঞ আদালতের আদেশে থানায় মামলা রজু হয় এবং ৪জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে ।
![]()









