- - -

কুমিল্লা লাকসামে শশুরকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

Print News

কুমিল্লা লাকসামে শশুরকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

 

 

কুমিল্লা লাকসামে পরকীয়ায় বাধা দেয়ায় নিজ শশুরকে হত্যার দায়ে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের দন্ডপ্রাপ্ত তাসলিমা আক্তারের স্বামী মো. বিলাল হোসেন চাকরির সুবাদে ঢাকায় থাকায় স্ত্রী তাসলিমা আক্তার একাধিক পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ বিষয়ে শশুর মো. চান মিয়া প্রতিবাদ করলে ক্ষুব্ধ পুত্রবধূ তাসলিমা আক্তার ২০১৪ সালের ১১জুলাই গভীর রাতে ঘুমন্ত শশুরের পুরুষাঙ্গ কর্তন ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। পরে গোসল করে চান মিয়ার মেয়ে বেবি আক্তারকে হত্যার কথা জানায়। পরদিন নিহতের মেয়ে বেবি আক্তারকে সাথে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করে তাসলিমা আক্তার।
এবিষয়ে মামলাযর রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি মো. বেলাল হোসেন ভূঁইয়া জানান, এঘটনায় ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত ঘাতক তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ এর রায় দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa