
কুচক্রী জগদীশের ষড়যন্ত্রের শিকার মাছ ব্যবসায়ী চিত্তরঞ্জন
ফরিদপুর হাজী শরীতুল্লাহ বাজারের মৎস্য ব্যবসায়ী চিত্তরঞ্জন ও জগদীশ পরস্পর বন্ধু। জানা যায় জগদীশ কর্মহীন হয়ে পড়লে বন্ধু চিত্তরঞ্জন তার ব্যবসায়িক জায়গায় জগদীশকে ইলিশ মাছ বিক্রি করার জায়গা করিয়ে দেয়। ঘটনাচক্রে এখন তারা বন্ধু থেকে সাপে নেউলে সম্পর্ক শোনা যাচ্ছে দুঃসময়ের বন্ধু চিত্তরঞ্জন কে হত্যার চেষ্টায় জগদীশের স্ত্রী বিউটি সরকার ও জড়িত। জোর গুঞ্জন রয়েছে ০৪-০২-২০২৪ তারিখে ভোর অনুমান ছয়টার সময় চিত্তরঞ্জন এর কর্মস্থলে যাওয়ার পথে প্রতিরোধ করে সিফাত ও সানাল নামের কতিপয় দূর্বৃত্ত। হত্যার উদ্দেশ্যে চিত্তরঞ্জনকে ছ্যান দাও দ্বারা কুপিয়ে গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম করে। ঘটনা স্থলেই চিত্তরঞ্জন একজনকে ধরে ফেলে অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয় ধৃত সিফাত বিশ্বাস জানায় জগদীশ ও তার স্ত্রী বিউটি সরকারের সাথে তাদের ঘনিষ্ঠতা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় আসামি সানাল এখনো পলাতক রয়েছে। টপ নিউজ 24. এর প্রতিবেদককে চিত্তরঞ্জন হালদার ও তার পরিবার চড়ম অনিশ্চয়তায় ও জীবনের হুমকিতে তারা দিন পার করছেন।
![]()









